প্রকাশিত: ০৬/১২/২০১৯ ৭:০৫ পিএম

পেঁয়াজের মূল্যে লাগাম টানতে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও (সিএমপি) নামছে পেঁয়াজ বেচাকেনায়। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর কোতোয়ালী থানা প্রাঙ্গণে পেঁয়াজ বিক্রি হবে ৪৫ টাকা কেজি দরে। কোতোয়ালীতেই শুধু নয়, পেঁয়াজ কেনা যাবে খুলশী, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানা থেকেও।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ প্রসঙ্গে বলেন, ‘পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবেন পেঁয়াজ। জনদূর্ভোগ কমানোর সিএমপির এই মিশন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে।’

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer