প্রকাশিত: ২১/০৯/২০১৯ ৬:৫৪ পিএম

পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা ‘আই লাভ ইউ’ বললেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘কী তাই না? ক্লাস সিক্সে একবার বলেছেন, ক্লাস টেনে একবার বলেছেন, ভার্সিটিতে বলছেন, কতজনকে বলছেন! এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে? আপনি ম্যানেজ করতে না পারলে প্রেম করবেন কীভাবে? এক জায়গায় কেউ বসে থাকে না, খালি ঘুরে, খালি ঘুরে!’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় যুবলীগের একটি কর্মিসভায় এসব বলেন ওমর ফারুক চৌধুরী।
এসময় তিনি যুবলীগকে ক্যাসিনোর অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো, আমাদের যারা এই কাজের সাথে জড়িত তাদের ধরুন। যত বড় নেতাই হোক ধরেন। আমি করলে আমাকেও ধরেন।
তিনি আরো তিনি বলেন, ‘পত্রপত্রিকা দেখছেন না? সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা। এই ক্যাসিনোর মালিকানায় নাকি আমরা…‘খামোশ’…এটি মিথ্যা নয়। এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ যাকে ধরবে তাকেই বহিষ্কার করবো। তুমি যেই হও, রাজনীতি করার অধিকার থাকবে না’।
যুবলীগ করার প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কী? হাউ টু ম্যানেজ, হাউ টু এডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন আপনি সংসারেও সুখী হতে পারবে না, জীবনেও না।
এ সময় যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘নেতা হইছো তাই না, পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। আমি কাউকে ক্যাডার রাজনীতি করতে দেবো না’।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...