প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ২:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:;

রাঙামাটিতে পাহাড়ধসে নিহত দুই সেনা কর্মকর্তা মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীরকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এছাড়া অন্য দুইজন সেনা সদস্যে করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক শাহীন আলমের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

গতকাল বুধবার হেলিকপ্টারযোগে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। পরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার ভোরে মানিকছড়িতে পাহাড়ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer