প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ৩:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৩৫ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ৩৫ জনের মধ্যে সেনাবাহিনীর ছয় সদস্য রয়েছেন রয়েছেন। এঘটনায় আহত ৮ সেনা সদস্যদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। অন্যদিকে পাহাড় ধসে বান্দরবানে সাতজন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং চন্দনাইশে নয়জন নিহত হয়েছেন এছাড়া খারাপ আবহাওয়ার কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। পরিস্থিতি সস্পর্কে পরিষ্কার চিত্র পেতে আরো অপেক্ষা করতে হবে। প্রবল বর্ষণে ভূমি ধসের সাথে গাছপালা ভেঙ্গে পড়েছে। জেলার অধিকাংশ জায়গায় কোন বিদ্যুৎ নেই।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...