ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৪:২৫ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মো. ছৈয়দ উল্লাহ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়া ১৪নং ব্লক বি ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ উল্লাহ ১৫নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। আহতরা হলো- ১৪নং ক্যাম্পের সৈয়দ নূর (১৫) ও একই ক্যাম্পের এনায়েত রহমান (৬)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আজ সকালের দিকে ১৪নং ক্যাম্পে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে তিন শিশু চাপা পড়ে। এ সময় দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছৈয়দ উল্লাহ মাটি চাপা পড়ে মারা যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer