উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১:৫৬ পিএম

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় রোহিঙ্গারা যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। অনেক দিনের চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের কীভাবে পাসপোর্ট পাওয়া থেকে বিরত রাখা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না। রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রোহিঙ্গাদের কেউ এনআইডি পেয়ে থাকলে সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে খবর এসেছে সে ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমানার ভেতর থেকে কাউকে অপহরণের ঘটনা ঘটেনি। আমাদের জেলেরাও অনেক সময় ভুল করে সমুদ্র সীমা পার হয়ে যান।

অপারেশন ডেভিল হান্টের মধ্যেই ঢাকায় বইমেলা ও টাঙ্গাইলে ফুলের দোকান-রেস্টুরেন্টে হুমকি ও হামলায় ‘তৌহিদি জনতা’কে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারল না জানতে চাইলে তিনি বলেন, আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক জনতা না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন জনতা ‘মব’ তৈরি করছে সেটা আপনাদেরকেও (সাংবাদিক) একটু দেখতে হবে। সবাইকে সজাগ হতে হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...