প্রকাশিত: ০৭/১০/২০২০ ১০:৩০ পিএম

বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে।

ফাতেমা ইয়াসমিন পরিচয় দিয়ে ওই রোহিঙ্গা কিশোরী আবেদনে নিজেকে হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ির মঈন উদ্দিন আহমেদ এবং সাবিনা ইয়াসমিনের মেয়ে বলে উল্লেখ করেন।

বুধবার (৭ অক্টোবর) নগরের মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ বাংলানিউজকে জানান, ওই কিশোরী পাসপোর্টের আবেদনে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা উল্লেখ করেন। তবে ডেস্কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নাম-ঠিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন।

তিনি বলেন, পরে আমরা ওই কিশোরীর আঙুলের ছাপ নিই।

সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই।

তিনি নিজেও স্বীকার করে নেন। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...