প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৩:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
পাসপোর্ট তৈরিতে ভেরিফিকেশনের সময় শতকরা ৭৫ দশমিক ৩ জন গ্রাহকের কাছ থেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ নিচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। তাদের এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এই গবেষণা কার্যক্রম চালায়। প্রতিটি বিভাগে জেলা পর্যায়ে মোট ১ হাজার ৪৫৩ জন জরিপে অংশ নেন।

এসময় বলা হয়, পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ হিসেবে গড়ে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৭৯৭ টাকা আদায় করে। পুলিশি তদন্তে সেবাগ্রহীতাদের ৭৬ দশমিক ২ শতাংশ অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন এবং ৭০ দশমিক ৩ শতাংশ সেবাগ্রহীতাকে পুলিশকে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে হয়েছে। জরিপে দেখা গেছে, পাসপোর্ট অফিস থেকে দেওয়া স্লিপে উল্লেখ করা নির্ধারিত সময়ে অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। ২৭ শতাংশ বলেছে, তাদের ১২ দিন বেশি সময় লেগেছ। আর সেবাগ্রহীতাদের মধ্যে ৪১ দশমিক ৭ শতাংশ পাসপোর্ট করার সময় দালাল বা অন্যান্যের সাহায্য নিয়েছে।

এর মধ্যে ৮০ শতাংশ দালালের সহযোগিতা নিয়েছ। এই সহযোগিতা নেওয়ার হার সবচেয়ে বেশি সিলেটে। এই সংখ্যা ৬০ শতাংশ। আর সবচেয়ে কম রাজশাহীতে; ২০ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়, জরিপে দেশের প্রায় সকল পাসপোর্ট অফিসে দালালের উপস্থিতির প্রমাণ মিলেছে। জরিপকৃত সেবাগ্রহীতাদের ৮০ শতাংশ পাসপোর্ট তৈরির যেকোনো পর্যায়ে দালালের সহযোগিতা নিয়েছেন। এর মধ্যে ৪১.৭ শতাংশ গ্রাহক পুরোপুরি দালাল বা অন্যের সহযোগিতা নিয়ে পাসপোর্ট করিয়েছেন। প্রধান কারণ হিসেবে পাসপোর্ট অফিসের অসহযোগিতা ও আস্থার সংকটকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। সংবাদ সম্মেলেন প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. শাহনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল, সাবেক সভাপতি এম হাফিজ উদ্দিন খান প্রমুখ।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer