প্রকাশিত: ২১/১১/২০২১ ১০:৩৬ পিএম

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া :
কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের গয়ালমারায় র‍্যাব-১৫ এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

রোববার ( ২১ নভেম্বর) আনুমানিক ১৩.৩০ ঘটিকায় র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গয়ালমারা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে পূর্ব ধেছুয়া পালং এর-মোঃ শফি ছেলে হামিদুল হক (৩২) কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী জানান জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer