প্রকাশিত: ০২/১০/২০১৯ ৮:৩০ এএম

আলাউদ্দিন সিকদার::
উখিয়া উপজেলার ০৫ নং পালংখালী ইউনিয়নে নতুন ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করার পর ছবি তোলা ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ে ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেল ০৫ টা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকে। এসময় ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবিসহ ও ফরম নিবন্ধন করা হয়।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানায়,” আজকে (মঙ্গলবার) ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলাসহ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউনিয়নের আরো বাকি ৪টি ওয়ার্ড রয়েছে। ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ছবি আগামীকাল (বুধবার) তোলা হবে এবং নিবন্ধন করা হবে।”

বুধবারেও যথাক্রমে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...