প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ৯:২৭ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, ধর্মীয়, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও স্কাউট দলের মনোমুগ্ধকর শারীরিক কুচকা ওয়াজ এর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানূরাগী প্রতিনিধি আকবর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হাসনাত চৌধুরী আবুলু, সাকের উদ্দিন সাগর ও মোহাম্মদ আলমঙ্গীর। ইভেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, বিদ্যালয়ের শিক্ষক মো: খাইরুল বশর, কায়সার উদ্দিন চৌধুরী ও সাইফুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞা জানান, ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শতাধিক ইভেন্টে প্রায় হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আগামী ১০ এপ্রিল সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে। –

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer