প্রকাশিত: ১০/০২/২০১৯ ৪:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
তিন পার্বত্য এলাকায় (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) কোনও শরণার্থী অবস্থান করতে পারবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘প্রশাসনকে রোহিঙ্গাদের পার্বত্য এলাকা বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থা‌নের কথা ভাবতে হবে।’

রবিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

উশৈসিং বলেন, ‘আমাদের দে‌শের নাগরিক নয় এমন কোনও ব্যক্তিকে কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না।’

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি টু) মেজর ইফতেখার হাসান পিএসসি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ অনেকে।

সভায় বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান বলেন, ‘বান্দরবানের রুমায় সীমান্তের ৭২নং পিলারের কাছে বেশ কয়েকজন শরণার্থী অবস্থান করছে। শিগগিরই তাদের ফিরে যে‌তে প্রশাসন ব্যবস্থা নেবে।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer