ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ৩:২৯ পিএম , আপডেট: ১৯/০৫/২০২৫ ৩:৩১ পিএম

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন অনেক পর্বতারোহী। তবে বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল যা করেছেন, তা কেবল বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই এক অনন্য কীর্তি। এত কম বয়সে এবং পদযাত্রার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের নজির আগে আর কেউ দেখাতে পারেননি।

শাকিলের এবারের অভিযান ছিল ‘সি টু সামিট’ শীর্ষক, যেখানে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন। শাকিল এই রেকর্ড গড়েছেন সর্বকনিষ্ঠ হিসেবে।

সোমবার (১৯ মে) বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ’Ikramul Hasan Shakil – ইকরামুল হাসান শাকিল’ ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প ৪-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় ১৩শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন-এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে, ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় ১২শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯৬ দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙে আরও একশ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহখানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট।

গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। ৯০ দিনের মধ্যে ‘সি টু সামিট’ জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় এক হাজার ৩শ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...