প্রকাশিত: ০১/০৫/২০২১ ৩:৩০ এএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের খোর ফাক্কান এলাকা যেন পাথর পাহাড়ের রাজ্য। রাস্তার ডানে-বাঁয়ে বড় বড় পাথরের পাহাড়। আর এ রাজ্যেই গড়ে তোলা হয়েছে হয়েছে ‘শীষ পার্ক’।

২০২০ সালের শেষের দিকে উদ্বোধন হওয়া এ পার্কে প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন। ১১,৩৬২ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই পার্কটিতে ২৫ মিটার উচু কৃত্রিম জলপ্রপ্রাতও রয়েছে।

খেলাধুলার সুযোগ-সু্বিধা থাকায় বিকালে স্থানীয় বাসিন্দাসহ পর্যটকদের শিশু সন্তাদের নিয়ে যান সেখানে।

অর্ধশত শেডযুক্ত বসার আসন এবং একটি বহিরাঙ্গণ থিয়েটার রয়েছে যেখানে শতাধিক লোক পাশাপাশি বারবিকিউের আয়োজন করেন সন্ধ্যা রাতে।

২০২০ সালের অক্টোবরে খোর ফক্কনে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজাহের নিয়ামক এইচ এইচ ডা. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি পার্কটি উদ্বোধন করেন। আট মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়।

পার্কটিতে পাথর দিয়ে প্রায় ৫শ মিটার দীর্ঘ বেশ কয়েকটি রাস্তা তৈরি করা হয় এবং তা ঘিরে রয়েছে তাল গাছ, স্থানীয় গাছপালা। দূর থেকে আসা পর্যটকদের সুবিধার জন্যে পার্ক এরিয়ায় প্রায় আড়াই শতাধিক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

শীষ পার্কে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে যখন আপনি এগিয়ে চলবেন, মনে হবে পাথরের পাহাড়ে আপনি। পুরো এলাকা যেন এক পাথর পাহাড়ের রাজ্য।

পাঠকের মতামত

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...
Single Page Footer