উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১১/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মীর মোশাররফ হোসেন জিসান (২৮), তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুমজুম এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ উখিয়ার সীমান্তের রেজুখাল চেকপোস্টে টেকনাফগামী একটি চান্দের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির চালকের সিটের নিচে অভিনব কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।

মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া গাড়িতে থাকা একটি REDMI NOTE 12 5G স্মার্টফোনও জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক মীর মোশাররফ হোসেনকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...