প্রকাশিত: ০৩/০৮/২০১৯ ৭:২৫ এএম

পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই বাংলাদেশে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

এদিকে ১২ আগস্ট ঈদ হওয়ায় টানা ৯ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুদিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। তবে দেশে ডেঙ্গুর ভয়াবহতার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer