প্রকাশিত: ১৭/০১/২০২০ ৩:২৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৫ জন।

নিহত দু’জন হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়। উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, এ ঘটনায় বাস দু’টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...