ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৩ ৪:১০ পিএম , আপডেট: ২৯/১০/২০২৩ ৪:১১ পিএম

দেশের বৃহত্তম কাউমী মাদরাসা পটিয়া আল জামেয়া ইসলামিয়ার মহাপরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজাকে গত রাতে একদল সন্ত্রাসী অপহরণ করেছে বলে জানা গেছে।

শতাধিক বহিরাগত সন্ত্রাসী লাঠি ছোটা নিয়ে রাত ১২টায় মাদ্রাসায় প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। তারা ছাত্রাবাসের বিভিন্ন রুমে ঢুকে ছাত্রদের জোর করে বের করে নিয়ে মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজার বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করে।

সন্ত্রাসীরা এক পর্যায়ে মহাপরিচালকের দপ্তর ভাঙচুর করে কম্পিউটার ল্যাপটপ এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর পর সন্ত্রাসীরা মহাপরিচালকের বাসার দরজা ভেঙে বাসায় ঢুকে তাঁর শিশু সন্তানকে জিম্মি করে পিএসকে মারধর করে। ওবায়দুল্লাহ হামজাকে জোর করে ধরে নিয়ে রাতের আধারে একটি সিএনজিতে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এ সময় জোর করে কিছু কাগজপত্রে তার স্বাক্ষর নেয়া হয় বলেও জানা গেছে। মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজার স্বজনের জানান, তিনি কোথায় আছেন এবং কিভাবে আছেন তারা জানেনা। এতে করে তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এই প্রতিবেদক আল্লামা ওবায়দুল্লাহ হামজার 01746-545556 এই নং এ একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

উল্লেখ্য আল্লামা ওবায়দুল্লাহ হামজা পটিয়া মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হওয়ার পর থেকে একটি গ্রুপ তাকে মেনে নিতে পারছিলেন না। এর পরেও তিনি মাদ্রাসার সম্পদ,পড়ালেখার সুনাম ধরে রাখার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় ওই গ্রুপটি তার বিরুদ্ধে প্রচন্ডভাবে খেপে গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওই গ্রুপের সহযোগিতায় সন্ত্রাসীরা গতকাল রাতে এই তাণ্ডব চালিয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল ১১ টায় জরুরী শরুরার বৈঠক বসেছে বলে জানা গেছে। সুত্র: ইনকিলাব

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...