প্রকাশিত: ২২/১০/২০২০ ১২:২৫ পিএম

কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বরাদ্দ দেয়া হয়েছে ।

সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দে এর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছিলেন। ইতিমধ্যে তিনি বরাদ্দকৃত ৫ লাখ টাকার অনুদানের চেকও গ্রহণ করেছেন।
গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপ আর গুলিতে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের তরুণ শিল্পী জনি দে (১৮)। জনি স্থানীয় ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন জনি। কক্সবাজারে স্থানীয় শিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
এদিকে সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, কক্সবাজারের অসুস্হ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের চিকিৎসার জন্যও ২ লাখ টাকা অনুদান বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...