প্রকাশিত: ২৪/১২/২০১৮ ৮:১১ এএম
ফাইল ছবি

দীপক শর্মা দীপু :
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কক্সবাজারের ৪ টি আসন থাকবে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। এ জন্য জেলায় ৩০ প্লাটুন সেনাবাহিনী, ৬ প্লাটুন নৌবাহিনী, ৪৮ প্লাটুন বিজিবি, ১০টি স্ট্রাইকিং ফোর্স পুলিশ ও ২ কোম্পানি র‌্যাব। তবে র‌্যাব এর এই ২ কোম্পানি কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রামের দুইটি আসনের দায়িত্বে থাকবেন। আনাসার ও গ্রাম পুলিশ শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন প্রত্যেক ভোট কেন্দ্রে।

কক্সবাজারে ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলার ৪টি সংসদীয় আসনে ৪টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে ভোটার সংখ্যা সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন। এরমধ্যে নারী ভোটার ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ৭ হাজার ৮৩১ জন। জেলা রিটার্নিং সুত্রে জানা যায়, কক্সবাজারের ৪ আসনের জন্য ৮৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩২ জন কক্সবাজারে আগে থেকে কর্মরত ছিলেন। বাকী ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে।

চকরিয়া পেকুয়া আসনে সেনাবাহিনী ১০ প্লাটুন, বিজিবি ১৩ প্লাটুন ও ৩ টি স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দািয়ত্বে নিয়োজিত থাকবেন।

মহেশখালী কুতুবদিয়া আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সেনবাহিনী ৫ প্লাটুন, নৌবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ১১ প্লাটুন, রিজার্ভ থাকবে আরো ২ প্লাটুন, পুলিশের ২ টি স্ট্রাইকিং ফোর্স।
কক্সবাজার সদর রামু আসনে সেনাবাহিনী ১০ প্লাটুন, বিজিবি ১০ প্লাটুন, রিজার্ভ থাকবে আরো ৪ প্লাটুন, পুলিশের ৩ টি স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

উখিয়া টেকনাফ আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সেনাবাহিনী ৮ প্লাটুন , নৌবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ৬ প্লাটুন, রিজার্ভ থাকবে আরো ১ প্লাটুন,পুলিশের ২ টি স্ট্রাইকিং ফোর্স ।

র‌্যাব সূত্রে জানা যায়, কক্সবাজারের ৪ টি আসনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের ২ কোম্পানির বাহিনী সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সেই সাথে তারা চট্টগ্রামের দুইটি আসনেও দায়িত্বে থাকবেন। এছাড়া কক্সবাজারের ৪ টি আসনের ভোট কেন্দ্রে শৃংখলার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ ও আনসার বাহিনী।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer