ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০২/২০২৬ ৮:৪০ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা এখন তুঙ্গে। আর এ সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আনার চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র।

নৌবাহিনী জানায়, নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়। চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাটমুড়াপাড়ায় কৌশলগত অবস্থান নেয় নৌবাহিনীর একটি বিশেষ দল। পাচারকারীরা বিষয়টি আঁচ করতে পেরে রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে এগোতে থাকে।

নৌবাহিনীও দ্রুত কৌশল বদলায়। খালের উত্তর পাশ থেকে ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন: পাহাড় কেটে ‘নতুন ক্যাম্পে’ ভাড়া বাণিজ্যের সিন্ডিকেট, সহস্রাধিক রোহিঙ্গা আটক

সোমবার বিকেলে টেকনাফ কন্টিনজেন্ট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

নির্বাচনের সময় সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়লেও, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer