প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৩:১৫ পিএম

সোয়েব সাঈদ, রামু::
বর্গা নেয়া জমিতে করেছিলেন, করলা ও চিচিঙ্গা চাষ। ফলনও আসতে শুরু করেছে। এমন সময়ে সকালে পরিচর্যা করতে গিয়ে দেখতে পান খেতের সবকটি গাছই ধারালো দা দিয়ে কেটে দেয়া হয়েছে। এদৃশ্য দেখে কেঁদে উঠেন কৃষক মিজানুর রহমান। শুক্রবার রাতে (১৪ এপ্রিল) রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খেতের মালিক মিজানুর রহমান পার্শ্ববর্তী লম্বরীপাড়ার মৃত জাফর আলমের ছেলে। তিনি জানিয়েছেন, তাঁর সাথে কারো শত্রুতা নেই। তবে সম্প্রতি ওই জমিতে চলাচলের সময় পার্শ্ববর্তী দু ব্যক্তির সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছিলো। কারা এতবড় সর্বনাশ করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।
তিনি আরো জানান, বর্গা নেয়া ২০ শতক জমিতে তিনি করলা ও চিচিঙ্গা চাষ করেছিলেন। এতে তাঁর ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছিলো। এ খেত থেকে তিনি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হতো। কিন্তু পুরো খেতের সব গাছ কেটে দেয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বিষয়টি তিনি দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছেন বলে জানান। তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার জন্য কৃষক মিজানুর রহমানকে পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলেই এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer