প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৮ পিএম

এম আমান উল্লাহ আমান::
টেকনাফে নাফনদীর বুকে হাতির মৃতদেহ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়,২৪জুলাই সকালে টেকনাফের নাফনদীর হ্নীলা জালিয়াপাড়া পয়েন্টে একটি বড় মৃত হাতি দেখা যায়। ধারণা করা হয়েছে গত ২/৩দিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে উজানে সৃষ্ট স্রোতে বাংলাদেশ অথবা মিয়ানমার সীমান্ত অতিক্রম করার সময় হাতিটি স্রোতের টানে ভেসে আসে। তবে হাতিটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে টেকনাফ সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসাইন,হ্নীলা বিট কর্মকর্তা শহীদুল হক,উপকূলীয় বন বিভাগ হ্নীলা বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, ফরেস্টার নাসির উদ্দিন বিকাল ৪টায় হাতিটি পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। উক্ত বিট কর্মকর্তাবৃন্দ জানান,পরিবেশ দূষণরোধে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer