প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ১২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ পিএম

জসিম মাহমুদ,টেকনাফ ::
নাফনদীতে তিন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১ জেলের লাশ উদ্ধার।শাহ পরীর দ্বীপ কোস্ট গার্ড সদস্যরা সোমবার সকাল ৯টার সময় নাফ নদীর মোহুনা ঘোলার চর এলাকা থেকে এই উদ্ধার করেছে। উদ্ধার জেলে শাহপরীর দ্বীপ বাজার পাড়ার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২১)। এ ঘটনায় গত কালও মূর্মষ অবস্থায় এক জেলেকে উদ্ধার করেছে শাহ পরীর দ্বীপ কোস্ট গার্ড সদস্যরা।
সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়াডের ফজলুল হক মেম্বার জানান, গত রোববার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে পানির ঢেউতে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর কোস্ট গার্ড সদস্যরা দ্বীপের গুলারচর এলাকায় থেকে মূর্মষ অবস্থায় মোহাম্মদ আয়ুবকে উদ্ধার করা হয়েছিল ওই দিন। তিনি আরো বলেন,এ ঘটনায় দুই জেলে নিখোঁজ ছিল। অবেশেষে সোমবার সকাল ৯ টার দিকে রফিকের লাশ উদ্ধার করে শাহ পরীর দ্বীপ কোস্ট গার্ড। এখনো নিখোঁজ রয়েছে ওসমান মানে আরেক জেলে।
শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড ষ্টেশনের কর্মকর্তা এম এস কবির জানান কোস্ট গার্ডের একটি দল শাহ পরীর দ্বীপের গুলারচর এলাকায় তল্লাশি চালিয়ে মোহাম্মদ রফিক (২১) এর লাশ উদ্ধার করে। এখনো আরো ১ জেলে নিখোঁজ রয়েছে।নিখোঁজ জেলেকে উদ্ধারে সেন্টমাটিনের নৌবাহিনীর ও উদ্ধার কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer