প্রকাশিত: ০২/০২/২০১৯ ৪:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নাফ নদীতে জালে জড়িয়ে আটকা পড়েছে পর্যটকবাহী বেক্রুস জাহাজ। এতে তিন শতাধিক পর্যটক রয়েছে। জাহাজটি টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। আজ শনিবার বেলা ১১টা থেকে শেষ পর্যন্ত এখনো জাহাজটি আটকা পড়ে আছে বলে জানা গেছে।

বেক্রুসের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে জাহাজটি উপজেলার দমদমিয়া জেটিঘাট থেকে ৩ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি এক ঘণ্টা যাওয়ার পর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় জাহাজের পেছনের পাখা একটি ডুবন্ত জালে (বিহিঙ্গি জাল) জড়িয়ে পড়ে। এতে জাহাজটি বন্ধ হয়ে যায়। বেলা বেলা তিনটা পর্যন্ত একই স্থানে এটি ভাসছিল। পাখার সঙ্গে জড়িয়ে যাওয়া জাল ছাড়ানোর চেষ্টা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মো. হোসেন প্রথম আলোকে বলেন, জাহাজটির ধারণ ক্ষমতা ২৫১ জন হলেও জাহাজটিতে তিন শতাধিক পর্যটক ওঠানো হয়েছে। এ মৌসুমে শুরু থেকে জাহাজটি অতিরিক্ত পর্যটক পরিবহন করে আসছে। এর রুট পারমিট বাতিল করার জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এরই মধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জাহাজটিকে পরিবেশ দূষণের জন্য এক লাখ টাকা জরিমানা করেছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রবিউল হাসান বলেন, জাহাজটি উদ্ধার করতে সেন্টমার্টিন থেকে কয়েকজন ডুবুরি এনে জালগুলো সরানোর চেষ্টা চলছে। সুত্র : প্রথম আলো

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer