প্রকাশিত: ২৭/০৬/২০২১ ৫:৩৯ পিএম
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে আসে এই দুই হাতি। আজ রোববার বেলা উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ার সংলগ্ন প্যারাবনে এলাকা থেকে তোলা

বিশেষ প্রতিবেদক::

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে আসে এই দুই হাতি। আজ রোববার বেলা উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ার সংলগ্ন প্যারাবনে এলাকা থেকে তোলা

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে আসে এই দুই হাতি। আজ রোববার বেলা উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ার সংলগ্ন প্যারাবনে এলাকা থেকে তোলা ছবি: প্রথম আলো
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এবার কক্সবাজারের টেকনাফে এসেছে আরও দুটি বন্য হাতি। বড়টির উচ্চতা ৯ ফুট ও ছোটটির উচ্চতা ৭ ফুটের মতো। এ হাতি দুটি নাফ নদীর প্যারাবন এলাকায় ছোটাছুটি করছে।

বন বিভাগ ধারণা করছে, ভারী বৃষ্টিতে হাতি দুটি পানিতে ভেসে চলে আসতে পারে। হাতি দুটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ারের পূর্ব পাশে নাফ নদীর প্যারাবন এলাকায় হাতি দুটি দেখতে পান স্থানীয় লোকজন।

এ তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

গতকাল শনিবার টেকনাফের জালিয়াপাড়া এলাকা থেকে ৩০ থেকে ৪০ বছর বয়স্ক আরও দুটি মা হাতি উদ্ধার করে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০২০ সালের ৪ আগস্ট মিয়ানমার থেকে সাঁতরে একটি মা হাতি এসেছিল।

সৈয়দ আশিক আহমেদ বলেন, আজ দুপুরের দিকে নাফ নদীর সাবরাং ইউনিয়নের নয়াপাড়া প্যারাবনে হঠাৎ করে দুটি হাতি দেখতে পান স্থানীয় লোকজন। এরপর বন বিভাগে খবর দিলে হাতি উদ্ধারকারী দলের কয়েকজন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তারা। ওই হাতি দুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গতকাল উদ্ধার করা দুটির চেয়ে আজকের দুটি হাতি অনেক বড় প্রজাতির।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হাতি দুটির মধ্যে একটি পায়ে আঘাত পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর থেকে স্থানীয় লোকজন হাতি দুটি দেখতে ভিড় করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, অতীতেও নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে বন্য হাতি বাংলাদেশ আসার নজির রয়েছে। হাতিগুলো যাতে নিরাপদে বনাঞ্চলে ফেরত যেতে পারে, সে ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer