উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ৮:০২ পিএম

নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি।

সোমবার ভোর রাতে হাতিটিকে ওই এলাকায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছে স্থানীয় লোকজন। এর উচ্চতা প্রায় সাত ফুট।

কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান এ তথ্য জানিয়ে বলেন, হাতিটি শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ছোটাছুটি করছে। হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...