ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৫ ৭:২০ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ অংশের নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে গেছে একটি অভিযোগ পেয়েছি। বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদে শিকারে যান জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। জেলেরা আতঙ্কে আছে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer