প্রকাশিত: ২৬/০৩/২০১৯ ৫:২৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুতুপালং এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে কুতুপালং উচ্চ বিদ্যালয় ও কুতুপালং গ্রামের অন্যতম সামাজিক সংগঠন প্রত্যাশা। সকাল ৯টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে সর্বপ্রথম কুতুপালং উচ্চ বিদ্যালয় পুষ্পস্তবক অর্পন করে। পরবর্তীতে প্রত্যাশা, এনজিও কোডেক ও এসএসসি ২০১৬ সালের ব্যাচ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এরপর সকাল ১০ টায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান। সভায় আরো বক্তব্য রাখেন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও তরুন যুবনেতা হেলাল উদ্দিন, এনজিও কর্মকর্তা লুতফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শংকর বড়ুয়া, নারায়ন চন্দ্র শম্পা চৌধুরী, শম্পা চৌধুরী প্রমূখ।
সকাল ১১টায় সামাজিক সংগঠন প্রত্যাশার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রত্যাশার সদস্য ইব্রাহিম মোহাম্মদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক খান, প্রত্যাশার উপদেষ্টা হেলাল উদ্দিন, অরবিন্দু বড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক আজাদ প্রমূখ।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...