প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৭:০৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তাকালী ছয় দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেনৈ- আজিজুল হক, রিয়াজ, মো. নাছির, ওয়াজ উদ্দিন, রহমত উল্লাহ এবং মো. হোসেন। আটক সবার বাড়ি উপজেলার দোদারবিল ও শাহপরীর দ্বীপ এলাকায়।

 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করাতে বলে স্বীকার করেছে।

 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer