প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৭:৪৮ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চের মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কমল কান্তি পাল, কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, বিআরডিবি কর্মকর্তা মো: তাজ নাওয়াজউল কবির, বিএলআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো: আশাদুল আলম, ডা: মুখলেসুর রহমান মুকুল, ডা: সৈয়দ ছাকিবুল ইসলাম, বন কর্মকর্তা এএসএম হারুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: কামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুহম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ক্যাউচিং চাক, সদস্য সচিব মো: ইমরান মেম্বার, আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: শফি উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নয়ন, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মহিলা মেম্বার জুহুরা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমুখ। মেলায় উপজেলা শিক্ষা বিভাগ, এলজিইডি, কৃষি বিভাগ, সমবায়, সমাজসেবা, খাদ্য বিভাগ ও বিএলআরআই ষ্টল আগত দর্শণার্থীদের নজর কাড়ে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...