প্রকাশিত: ২৮/০৯/২০২১ ৪:৩৭ পিএম

শ.ম.গফুর,উখিয়া,::
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক ও অস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছে।এসব অস্ত্রের সাথে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামের একজনের জড়িত থাকার সত্যতা পেয়েছে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, ২৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদুখালের পাশে আবু বক্কর সিদ্দিকের দেখভালে থাকা রাবার বাগানের খামার বাড়ি থেকে উপরোক্ত অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরীী সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুন কুমার চাকমা,পিএসআই চিংম বড়ুয়া,এসআই স্বর্গ বিজয় চাকমা ও এএসআই ইসমাঈল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই নিশ্চিত করেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer