প্রকাশিত: ২৭/০৬/২০২১ ৮:৫৪ এএম

মোঃ জয়নাল আবেদীন টুক্কু::
নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ভাল্লুক খাইয়া এলাকার টেকিবুনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ পরিচয়হীন এ লাশ উদ্ধার করেন। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন.এ ঘটনা গভীর ভাবে দেখছেন তিনি। পাশাপাশি কি ভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে খতিয়ে দেখছেন। তবে এ সংবাদ লেখা কাল পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। রবিবার (২৭ জুন) সকালে এই গলিত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer