প্রকাশিত: ১৬/০৫/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মাত্র এক হাজার ৬২৬ টাকার মাসিক কিস্তিতে বিমান ও হোটেল ভাড়াসহ কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৫টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের কিস্তিতে টাকা পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে  ভ্রমণ করতে পারবেন। অফারটি ২৪ মে থেকে ২৩ জুন ২০১৭ পর্যন্ত চলবে।

সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেডের কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer