ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৫/২০২৩ ৯:৪০ এএম

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সব রুটের টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও আকর্ষনীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানসংস্থাটি।

এতে বলা হয়, অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকেট কিনতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকেট ক্রয় করবে হবে এবং ২৫শে জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সি প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এ ছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

এ ছাড়া নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকেট ক্রয় করলে টিকেটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকেট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত ৫ কেজি ফ্রি সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...