প্রকাশিত: ২১/১০/২০১৬ ১:৫৫ পিএম , আপডেট: ২১/১০/২০১৬ ১:৫৫ পিএম

সাম্প্রতিক অভিযানে নব্য জেএমবি শীর্ষ নেতা শায়খ আবু ইব্রাহিম আল হানিফ নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। ঢাকার আশুলিয়ায় গত ৮ অক্টোবর জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে নিহত আবদুর রহমানই নব্য জেএমবি শীর্ষ নেতা শায়খ আবু ইব্রাহিম আল হানিফ বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই তথ‌্য তুলে ধরে বলেন, ওই জঙ্গি নেতার প্রকৃত নাম সারওয়ার জাহান।

বেনজীর বলেন, ওই আবদুর রহমানই শায়খ আবু ইব্রাহীম আল হানিফ নামে নব‌্য জেএমবি গঠন করে আমিরের দায়িত্ব নেন। এর প্রমাণ হিসেবে নব‌্য জেএমবি কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপি সংবাদ সম্মেলনে দেখানো হয়।

বেনজীর বলেন, ওই ঘোষণায় আবু ইব্রাহীম আল হানিফের সঙ্গে শেখ আবু দুজুনা নামে আরেকজনের সই আছে। সেই আবু দুজুনা হলেন নারায়ণগঞ্জের অভিযানে নিহত তামিম চৌধুরী, যাকে এতদিন নব‌্য জেএমবির প্রধান সমন্বয়ক বলা হচ্ছিল।

বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালী ও মতিঝিল থেকে নাফিজ আহমেদ নয়ন ও হাসিবুল হাসান নামে দুজনকে আটকের পর এই সংবাদ সম্মেলনে আসেন র‌্যাবপ্রধান।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ”ওই দুজনের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই নব‌্য জেএমবির সদস‌্য এবং আবু হানিফের ঘনিষ্ঠ সহযোগী,” বলেন তিনি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer