ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১০/২০২৩ ৭:৫৩ এএম

প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে (৩০ অক্টোবর) বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

তিনি জানান, ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পচন ধরায় শরীরে আঘাত কিংবা অন্য কিছু শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে ময়নাতদন্ত ছাড়া খালেকুজ্জামানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারছে না পুলিশ।

ওসির ভাষ্য, এটিএম খালেকুজ্জামানের পরিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

মুলাদী নৌ-পুলিশের পরিদর্শক মো. হাবিব জানান, নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় নিজাম তালুকদারের বাড়িসংলগ্ন জয়ন্তী নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঢাকার সুত্রাপার থানা এলাকাধীন ধীরেন্দ্র নাথ এলাকায় বাস করতেন এটিএম খালেকুজ্জামান। গত ২৪ অক্টোবর থেকে খালেকুজ্জামান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

সুত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম জানান, মুলাদী থানার মাধ্যমে খবর পেয়ে খালেকুজ্জামানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মা জানিয়েছেন, গত ২৪ অক্টোবর খুলনা যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছেন খালেকুজ্জামান। দুইদিন পর তার তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিলো। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer