ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৩ ৬:৩৩ এএম

নতুন শিক্ষাক্রমের আলোকে আগামী ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করতে লাগবে ২০২৫ সাল পর্যন্ত। এর পর ২০২৬ সালে এ শিক্ষাক্রমের আলোকে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে শিক্ষার্থীরা।

সোমবার (২৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর আয়োজিত ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলামের নানা দিক বুঝে উঠতে আমাদেরও কিছুটা সময় লাগছে। শিক্ষক, অভিভাবকদেরও অভ্যস্ত হতে সময় লাগবে। তবে, আমরা সৌভাগ্যবান—শিক্ষার্থীদের অভ্যস্ত হতে অনেক কম সময় লাগছে।

দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সিটিজেন। স্মার্ট শিক্ষার মধ্যে দিয়েই স্মার্ট সিটিজেন তৈরি হবে। স্মার্ট শিক্ষার বড় উপাদান হলো নতুন শিক্ষাক্রম। অনেক পরিশ্রম করে আমরা সকলে মিলে একটা ভালো শিক্ষাক্রম তৈরি করতে পেরেছি।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট শিক্ষার কৌশল নির্ধারণে এ এডুকেশন ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের মতামত আমরা পাবো। এর ফলে আমরা আমাদের পরিকল্পনাকে সঠিকভাবে এগিয়ে নিতে পারব।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের অন্যতম হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা। আমরা গতানুগতিকতা থেকে বেরিয়ে আসব। সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। স্মরণশক্তিনির্ভর সনাতনী পরীক্ষা থেকে বেরিয়ে সত্যিকার অর্থে দক্ষতানির্ভর মূল্যায়ন কিভাবে করা যায়, সেই চেষ্টা চলছে।

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার কৌশল নির্ধারণে মাউশি অধিদপ্তর তিন দিনব্যাপী এই ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’ আয়োজন করেছে। এতে ২০টি স্মার্ট শিক্ষা কার্যক্রম প্রদর্শন ও ১১টি সেমিনার হবে। এর মাধ্যমে একটি কেন্দ্রীয় স্মার্ট শিক্ষা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer