প্রকাশিত: ১৩/১২/২০১৮ ৮:৪৫ পিএম


ডেস্ক রিপোর্ট: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন প্রণীত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ কার্যকর হবে ২৭ ডিসেম্বর থেকে।

আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গত ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটি জাতীয় সংসদে পাস হয় ২৭ অক্টোবর। আইনের গেজেট জারি হয় ১৪ নভেম্বর।
১৯৯০ সালের আইনটি পুনর্বিন্যাস ও যুগোপযোগী করে নতুন আইনটি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন আইনে আলোচিত ইয়াবা ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য। এর রাসায়নিক নাম অ্যামফিটামিন। নতুন আইন অনুযায়ী এ মাদকদ্রব্য চাষবাদ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, বহন, পরিবহন, স্থানান্তর ও আমদানি-রফতানির পরিমাণ সর্বোচ্চ ১০০ গ্রাম হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। মাদকদ্রব্যের পরিমাণ ১০০ গ্রামের বেশি থেকে ২০০ গ্রাম পর্যন্ত হলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং মাদকদ্রব্যের পরিমাণ ২০০ গ্রামের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড হবে।

তবে সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, নিলামকরণ, ধারণ, অধিকার অথবা গুদামজাতকরণ ও প্রদর্শনের ক্ষেত্রে ওই মাদকের পরিমাণ সর্বোচ্চ ২০০ গ্রাম হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। মাদকদ্রব্যে পরিমাণ ২০০ গ্রামের বেশি থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। মাদকদ্রব্যের পরিমাণ ৪০০ গ্রামের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড হবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer