ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৩:৫০ পিএম

প্রখ্যাত নজরুল গবেষক ও কথা সাহিত্যিক কবি জাকির আবু জাফরকে সংবর্ধিত করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা।
এ উপলক্ষ্যে রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে ‘শিশুদের নজরুল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জাকির আবু জাফর বলেছেন, কবি নজরুল ছিলেন চরম পরিশ্রমি, সত্যবাদি ও প্রতিবাদি। জমিদারি প্রথা ভেঙে গেয়েছেন গরিবের জয়গান। লিখেছেন শিশুদের কথা। মাত্র ৬ বছর বয়সে নামাজের ইমামতি করেছেন। আজানও দিয়েছেন।
তিনি বলেন, নজরুল আমাদের প্রেরণার কবি, জাগরণের প্রতিচ্ছবি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। লিখে গেছেন অবিরত।
অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত কবি জাকির আবু জাফর বলেন, প্রচুর অধ্যাবসায়ী ছিলেন আমাদের নজরুল। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাকে নিয়ে আজ বড় বড় প্রতিষ্ঠানে গবেষণা হচ্ছে। ডক্টরেট নিচ্ছে।
বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, ফার্সি, মারাটিসহ ৭টি ভাষা জানতেন। এসব ভাষায় লিখেছেন ছড়া, কবিতা, গানসহ অনেক কিছু।
শিশুতোষ কাব্যগ্রন্থে অমর হয়ে আছেন নজরুল। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, অত্যাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে আপোসহীন ছিলেন। সাহসী কণ্ঠে সোচ্চার কবি লিখে গেছেন অসংখ্য কবিতা, গান, গল্প, সঙ্গীত, প্রবন্ধ, উপন্যাস।
অনুষ্ঠানে কবি জাকির আবু জাফরের সুরেলা কণ্ঠে গান, ছন্দময় কবিতা আবৃত্তি আর বক্তব্যে শিশুকিশোররা বেশ আনন্দ ও প্রেরণা পায়।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, নজরুলকে জানবে। কবিতা পড়বে। শিখবে। তখন নিজেরা চমৎকার মানুষ হবে।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর।
তানযীমুল উম্মাহর শাখা কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে নাজেমে তালিমাত শামসুদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...