প্রকাশিত: ০২/০৩/২০১৯ ৫:৪৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
পরিত্যক্ত ঘোষণার আট বছর পরও ভাঙা হয়নি উখিয়ার জালিয়াপালং ইউপির সোনারপাড়া সাইক্লোন সেন্টারটি। ভবনটির অবস্থা এতটাই নড়বড়ে যে, ধসে পড়তে পারে যখন তখন। এতে রয়েছে প্রাণহানির আশঙ্কাও।
উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ১৯৭৭ সালে নির্মিত ভবনটির ছাদের পলেস্তারা খসে গেছে। বিমে ফাটল ধরেছে। আস্তর ভেঙে গেছে। নানা জায়গায় বেরিয়ে গেছে লোহার রড।

ভবনটির পশ্চিমে সোনারপাড়া জামে মসজিদ, পূর্বে সোনারপাড়া দাখিল মাদরাসা, দক্ষিণে সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও হেফজখানা, উত্তরে খেলার মাঠ ও সোনারপাড়া উচ্চ বিদ্যালয়। তাই মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজারের বেশি শিক্ষার্থী। জরাজীর্ণ ভবনটির নিচ দিয়েই যাতায়াত করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে সোনারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রহমত উল্লাহ জানান, পরিত্যক্ত ভবনটি পাশেই মসজিদের ওযুখানা। কিন্তু ভবনটি এতই ঝুঁকিপূর্ণ যে, নামাজ পড়তে আসা মুসল্লিরা সবসময় ভয়ে থাকেন। এছাড়া পরিত্যক্ত ভবনটি জুয়াড়ি ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

সোনারপাড়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম ছৈয়দ আলম জানান, আট বছর আগে সাইক্লোন সেন্টারটি পরিত্যক্ত ঘোষণা করেন উখিয়ার তৎকালীন ইউএনও। এরপর ভবনটি ভাঙার জন্য বারবার অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী জানান, তদারকি সংস্থার পক্ষ থেকে আবেদন পেলে পরিত্যক্ত ভবনটি ভাঙার ব্যবস্থা করা হবে।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...