ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০২/২০২৩ ১১:৩৭ এএম

চট্টগ্রামের পটিয়ায় এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গত ২৯ জানুয়ারি। কিন্তু এখনো তার লাশটি পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কারণ তার পরিবার দাবি করছে সে হিন্দু আবার সহপাঠীরা দবি করছেন সে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে। আর এ সমস্যার কারণে ২২দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে এ যুবকের লাশ।

নিহত যুবকের সহপাঠীরা জানান, রতন ২০২০ সালের ১৭ নভেম্বর নগরীর লালখান বাজার এলাকার একটি মাদরাসায় মাওলানা হারুন এজাহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর পর থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ও ইসলাম ধর্মের সব নিয়ম-কানুন মেনে চলতেন। তাই মুসলিম হিসেবে তার মরদেহ দাফন করতে আগ্রহী সহপাঠীরা।

নিহতের মা সন্ধ্যা রাণী দাস বলেন, ‘সুজন আমার নাড়ি ছেঁড়া সন্তান।

আমার ছেলে মুসলমান হয়নি। যে হলফনামা দেখানো হচ্ছে সেটি ভুয়া। ছেলে আমার সঙ্গে থাকতো। সনাতন ধর্মের সবকিছু পালন করতো।

কেউ যদি হাজারো ডকুমেন্ট উপস্থাপন করে সেটি আমার কাছে ভিত্তিহীন।
তবে হলফনামার বিষয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক ২০২০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে নাম পরিবর্তন করে আহমাদ হয়েছে। যার নোটারি নম্বর- ১১০৫৪৪। ইসলাম ধর্ম গ্রহণ করার ছবিও রয়েছে। হলফনামামূলে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেছি।

গত ৩০ জানুয়ারি পটিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ ধর্ম শনাক্ত না হওয়া পর্যন্ত মরদেহ চমেক হাসপাতালের হিমাগারে রাখার নির্দেশ দেন। নিহত যুবকের নাম রতন দাস (২৯)। বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে। তার বাবার নাম মনো দাস ও মায়ের নাম সন্ধ্যা রানী দাস। রতন বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় মাকে নিয়ে নগরের আগ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...