উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১০:৪৬ এএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা ওমর ফারুকের জীবনে ঘটে গেছে নাটকীয় উত্থান। এক সময় মোবাইল ফোনের দোকানের কর্মচারী ছিলেন; এখন তিনি পরিচিত ‘সিআইপি ফারুক’ নামে। বিগত এক দশকে বৈধ-অবৈধ পথে গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ—যার পেছনে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধজগতের জটিল চিত্র।

২০০৮ সালে মামার দোকানে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন ফারুক। পরবর্তীতে ২০১৫ সালে বিয়ে করেন তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবদুর রহমান বদির বোন আয়েশা ছিদ্দিকীকে। এই বিয়েকেই স্থানীয়রা মনে করছেন তার উত্থানের ‘আলাদিনের প্রদীপ’।

গোপন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফারুক বর্তমানে একটি হুন্ডি, ইয়াবা, স্বর্ণ ও মানবপাচার সিন্ডিকেট পরিচালনা করছেন। চট্টগ্রামভিত্তিক এই নেটওয়ার্কে তার ভাই এনামুল হাসানসহ রয়েছে অন্তত ২০ জন সদস্য। এনামুল আগে বদির ক্যাশিয়ার ছিলেন, বর্তমানে বিএনপির ছায়ায় আছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ, ফারুক নিয়মিত বদির সঙ্গে কারাগারে দেখা করে তার ব্যবসা পরিচালনা করছেন। টেকনাফে ফার্মেসি, দোকান ও হুন্ডি অফিস আড়ালে চোরাচালান চালিয়ে যাচ্ছে এই চক্র।

আয়কর অফিস জানায়, ফারুক ২০২৪-২৫ অর্থবছরে তার দুটি প্রতিষ্ঠানের বিপরীতে দিয়েছেন ৫ কোটি ৪৭ লাখ টাকার কর। এর আগের দুই অর্থবছরেও ছিলেন সেরা করদাতা। তবে অনুসন্ধানে দেখা গেছে, তার প্রকৃত আয় ও সম্পদ আয়কর নথিতে উল্লেখিত পরিমাণের বহু গুণ বেশি।

স্থানীয় ব্যবসায়ী ও গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে টেকনাফ স্থলবন্দর ব্যবহার করে প্রায় ৯ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে মিয়ানমারে। এই পাচারে ফারুক ছিলেন বদির নির্ভরযোগ্য ব্যক্তি। ফরেন ডিমান্ড ড্রাফট (এফডিডি)-এর মাধ্যমে এসব অর্থ বৈধ পথে প্রেরণের মতো করে পাচার করা হয়েছে।

এছাড়া বদির রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ফারুক টেকনাফে বহু জমি ও মার্কেট জোরপূর্বক দখল করেছেন বলে অভিযোগ। পল্লান পাড়ার বাসিন্দা হারুন রশিদ জানিয়েছেন, তাদের সীমান্ত মার্কেটসহ জমি দখল করে নেয়া হয়, প্রতিবাদ করলে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হতো। এ নিয়ে আদালতে মামলা করেছেন তিনি।

ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি এবং ক্ষুদে বার্তারও জবাব দেননি। সূত্র দৈনিক যুগের চিন্তা

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...