প্রকাশিত: ১৫/১০/২০১৯ ১০:৩৪ এএম , আপডেট: ১৫/১০/২০১৯ ১০:৩৪ এএম

নাটোরের সিংড়ায় এক ব্যবসা প্রতিষ্ঠানের নামে সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ তার আগে প্রতি মাসে বিল আসতো প্রায় দেড় হাজার টাকা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিস থেকে ইস্যু করা এ ভূতুড়ে বিলটি পাঠানো হয়েছে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারের ওয়েল্ডিং ওয়ার্কশপের দোকান মালিক শাহাদত হোসেনকে।

বিলের কাগজে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ জুলাই মাসে বিল এসেছিল মাত্র ১ হাজার ২৮৬ টাকা এবং আগষ্ট মাসে বিল এসেছিল ১ হাজার ৭১৯ টাকা।

ব্যবসায়ী শাহাদত হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, ‘এমন ভূতুড়ে বিল আমি জীবনেও দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ৪৫ হাজার টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়। এমতাবস্থায় আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে।’

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিষয়টি দেখব।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...