ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:৩১ পিএম

কক্সবাজারে উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আজ ১৫তম দিনেও জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে,এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই ১৫ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা ‘থার্মোজেনিক গ্যাস’। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।

এলাকাটিতে এখনো জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা বলয় বলবৎ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাসটিকে সরাসরি চেপে না দিয়ে মুক্তভাবে জ্বলতে দেওয়া হচ্ছে, যেন ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল দিয়ে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের সঠিক মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে খুব শীঘ্রই বিস্তারিত ভূতাত্ত্বিক ও ২ডি সিসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

পাঠকের মতামত

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...