প্রকাশিত: ০৯/০৫/২০২০ ১০:৫২ এএম

খাগড়াছড়িতে একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি দীঘিনালার এরশাদ চাকমার (৩৫) শরীরে তৃতীয় দফায়ও করোনা শনাক্ত হয়নি। দ্বিতীয় ও তৃতীয় দফায় ফলাফল নেগেটিভ আসার ফলে এ পোশাক শ্রমিক করোনামুক্ত হলেন। সাথে সাথে করোনামুক্ত হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালকুদার জানান, ‘করোনা আক্রান্ত এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন। এরপর থেকে তাকে কামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে স্ত্রীসহ এরশাদ চাকমাকে দীঘিনালার হোটেল ইউনিটে আইসোলেশনে রাখা হয়।

তার শারীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও প্রথমে পজেটিভ রিপোর্ট আসে। পরে দ্বিতীয় দফায় স্বামী-স্ত্রী দুজনের নমুনা সংগ্রহ করা হয়। ওই রিপোর্টে দুজনেরই করোনা নেগেটিভ আসে। এ ছাড়া তার সংস্পর্শে আসা আরও ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের সবারই রিপোর্ট নেগেটিভ আসে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ জানান, ৮ মে পর্যন্ত খাগড়াছড়িতে একজনের করোনা পজেটিভ ছিল। যেহেতু তার দ্বিতীয় ও তৃতীয় নমুনার ফলাফল নেগেটিভ এসছে সেহেতু এখন তিনি করোনামুক্ত। খাগড়াছড়িতে আর কোনো করোনা পজেটিভ নেই।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...