প্রকাশিত: ০৬/০৯/২০১৭ ৮:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কানাডা জাপানের উদ্যেশ্যে দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা। অসুস্থ্য মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন তিনি। এছাড়া জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে আগামী ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে টোকিও যাবেন প্রধান বিচারপতি।
এনিয়ে বুধবার আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জাহিরুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিত কালীন সময় ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

জাপানে এশিয়ার প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে অংশ নিবেন বিচারপতি এসকে সিনহা। জাপানে প্রধান বিচারপতির সঙ্গে সফর সঙ্গী হবেন তার স্ত্রী সুষমা সিনহা এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মো.জাকির হোসেন। জাপান সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে। এদিকে ২৭ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer