প্রকাশিত: ০৯/১০/২০২১ ১২:০১ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৪নং ক্লাস্টার থেকে ১ জন এবং ৮নং ক্লাস্টার ১ জন রোহিঙ্গা দালালকে আটক করে।

আটককৃতরা হলো, মো. রফিক (২৭)। সে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৮নং ক্লাস্টারের মৃত মো. ইসলামের ছেলে। অপরজন ২৪ নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২০)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালী পাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer