প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ৮:০৪ এএম

imagesবান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া প্রবীণ ভিক্ষু মংশৈউ চাক গত দুইবছর ধরে চাকপাড়া এলাকার অরণ্যে দিনের বেলায় ধ্যানে থাকতেন এবং রাতে নবনির্মিত একটি ছোট্ট বিহারে ঘুমাতেন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। প্রায় দুইবছর আগে তিনি সংসার জীবন ত্যাগ করে প্রথামতে লাল কাপড় পরিধান করে বৌদ্ধ ভিক্ষু বনে যান। প্রায়৭৭ বৎসর বয়সী ভিক্ষু মংশৈ উ চাকের ছেলে অংছা থোয়াই চাক বলেন,তাঁর বাবা দীর্ঘ দুই বৎসর যাবৎ ধ্যান-ধারনায় মগ্ন ছিলেন ওই বিহারে। তাঁর সাথে কারো ঝগড়া বিবাদ ছিল না,ভিক্ষু হওয়ার পর তার বাবার নাম রাখা হয় উ গাইন্দা। তবে স্থানীয়দের আশংকা, এ হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং এতে জড়িত থাকতে পারে উগ্রপন্থী লোকজন। পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেছেন, জঙ্গি কিংবা কোন স্বার্থান্বেষী গোষ্ঠী এ হত্যা ঘটনা ঘটাতে পারে। আসল ঘটনা ও ক্লু বের করার জন্যে তদন্ত শুরু হয়েছে ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...