প্রকাশিত: ০১/০৯/২০১৭ ২:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৫ পিএম

ঈদুল আজহার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দা-ছুরি ক্রেতা ও বহনকারীদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ঈদুল আজহার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দা-ছুরি ক্রেতা ও বহনকারীদের নজরদারিতে রাখা হয়েছে। দা-ছুরি নিয়ে কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে র‌্যাবকে জানানোর অনুরোধও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর আফতাবনগর পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় সবাই খুশি। পশুর হাটে কারো কোনো অভিযোগ নেই। তারপরও র‌্যাব সর্বোচ্চ সতর্কতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, র‌্যাবের কঠোর নজরদারিতে অজ্ঞানপার্টি, মলমপার্টির দৌরাত্ম নেই বললেই চলে। সারাদেশে র‌্যাবের ৯টি ব্যাটালিয়ন নিরাপত্তার কাজে নিয়োজিত আছে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহার কোরবানী নির্দিষ্ট স্থানে সম্পন্ন করবেন। যত্রতত্র পশু কোরবানী করে পরিবেশ নষ্ট করবেন না।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer